
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হয়েছে।তাকে কেবিনে স্থানান্তরের বিষয়ে বুধবার সিদ্ধান্ত নেবে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।
মঙ্গলবার ওয়াহিদাকে পর্যবেক্ষণ শেষে মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে এ কথা জানিয়েছেন, নিউরো ট্রমা বিভাগের প্রধান ও ওয়াহিদার মেডিক্যাল বোর্ডের প্রধান ডা. মোহাম্মদ জাহেদ হোসেন। তিনি বলেন, ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা উন্নতির দিকে।
এর আগে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে সোমবার সকালে মেডিকেল বোর্ডের সভায় তাকে আইসিইউ থেকে এইচডিইউ’তে স্থানান্তর করা হয়। তবে ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ডান পাশটা এখনও অবশ আছে বলেও জানান তিনি।
গেলো ৩ সেপ্টেম্বর ভোরে সরকারি বাসভবনে হামলা করা হলে ইউএনও ওয়াহিদা ও তার বাবা শেখ ওমর আলী গুরুতর আহত হন।



