প্রধানমন্ত্রীবাংলাদেশ

জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, সীমাবদ্ধতা সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বিভ্ন্নি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ।

দক্ষিণ এশিয়ার জন্য গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন-জিসিএ বাংলাদেশ আঞ্চলিক কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার ওপর গরুত্বারোপ করে বক্তব্য দেন দক্ষিণ এশীয় দেশগুলোর মন্ত্রীদের পাশাপাশি গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট্রিক ভারকুইজেন ও অভিযোজন সম্পর্কিত গ্লোবাল সেন্টার বোর্ডের চেয়ারম্যান এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন।

পারস্পরিক বিচ্ছিন্নতা নয় করোনা বা ভবিষ্যতের যেকোন সংকট মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন, প্রধানমন্ত্রী। প্রার্কতিক দুর্যোগ থেকে বেঁচে নিরাপদ ভবিষৎ গড়তে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একত্রে কাজ করার আহ্বান জানান, শেখ হাসিনা।

বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার একটি বৈশ্বিক উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, জলবায়ুর পরিবর্তন মোকাবেলা করে আগামী প্রজন্মের জন্য সুরক্ষিত দেশ গড়তে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।

হাকিম মোড়ল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button