যেখানেই টিকা আগে মিলবে, বাংলাদেশ পাবে: সংসদে প্রধানমন্ত্রী

যে দেশ থেকে করোনার কার্যকর ভ্যাকসিন প্রথম পাওয়া যাবে সেখান থেকেই নেয়া হবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদ অধিবেশনে করোনার পরিস্থিতি মোকাবেলায় সরকারের দেয়া প্রণোদনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এসময় করোনা প্রতিরোধে সরকার দ্রুত পদক্ষেপ নেয়ায় ক্ষয়ক্ষতি কম হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে করোনা সংকট এবং তা মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, করোনা প্রতিরোধে সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং ক্ষয়ক্ষতি মোকাবেলায় বিভ্ন্নি প্রণোদনা দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, করোনার ভ্যাকসিন নিয়ে সব দেশের সঙ্গেই আলোচনা চলছে। কার্যকর ভ্যাকসিন আবিষ্কার হলে আগে বাংলাদেশ পাবে। তবে যারা মানুষের জীবনের নিরাপত্তায় কাজ করবে তাদের দ্বারা যেন মানুষ ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে দৃষ্টি রাখারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সরকার প্রধান আরো বলেন, করোনার ধাক্কার মধ্যেই ঘুর্ন্নিঝড় আম্পান এবং বন্যার ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকার নানা উদ্যোগ নিয়েছে। এসময় তিনি উল্লেখ করেন, মাদক-জঙ্গিবাদ-সন্ত্রাস নিয়ন্ত্রণে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে প্রশাসন।
হাকিম মোড়ল, বাংলা টিভি



