
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন চার হাজার ৬৩৪ জন। আর ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ৮৯২ জন, এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন তিন লাখ ৩২ হাজার ৯৭০ জন। একই সময়ে সুস্থ হয়েছেন দুই হাজার ৭৪৬ জন, এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৩৩ হাজার ৫৫০ জন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৬৪২টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৫৯টি।
দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ লাখ ৯০ হাজার ১১টি। বর্তমানে ৯৪টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে।
মারা যাওয়াদের মধ্যে বিভাগভিত্তিক বিশ্লেষণ অনুযায়ী, ঢাকা বিভাগে মারা গেছেন ২২ জন, চট্টগ্রাম বিভাগে ছয় জন, রাজশাহী বিভাগে পাঁচ জন, খুলনা বিভাগে তিন জন, সিলেট বিভাগে একজন এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগে দুই জন করে।
উল্লেখ্য, গতকাল বুধবারও ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। গত এক সপ্তাহে মৃতের সংখ্যা ৪০ জনের নিচে থাকলেও সর্বশেষ দু’দিনে তা ৪০-এর উপরে উঠে এলো।



