বিশ্ববাংলা

দেশে ফিরেছেন মৃতদেহসহ ১৫৩ বাংলাদেশি

লিবিয়ায় নিহত নূরুল আমিনের মৃতদেহসহ ১৫৩ জন বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরে এসেছেন। গত মঙ্গলবার দেশটির বেনিনা এয়ারপোর্ট থেকে রওনা হয়ে দেশে ফিরে এসেছেন তারা।

এদিকে, ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, যুদ্ধবিদ্ধস্ত লিবিয়ায় আটকে থাকা আরো কয়েকশো বাংলাদেশি, স্বেচ্ছায় দেশে ফিরতে রাজী হয়েছেন।

এছাড়া, স্বেচ্ছায় দেশে ফেরার জন্য ইতোমধ্যে যারা দূতাবাসে নিবন্ধন করেছেন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সাথে সাক্ষাৎকার ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছেন, সেসব প্রবাসীদের যথাসম্ভব দ্রুত ত্রিপলির মেতিগা

বিমানবন্দর থেকে আরও দুটি চার্টার্ড ফ্লাইটে, দেশে পাঠানো সম্ভব হবে বলে আশা করেছে দূতাবাস। এজন্য দূতাবাস সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button