অনলাইনভিত্তিক এপয়েন্টমেন্টের উদ্যোগ মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের

মালয়েশিয়ায় চলমান করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে, দেশটির সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি অনুসরণ বাধ্যবাধকতার প্রেক্ষাপটে, পাসপোর্টের সেবাগ্রহণ কার্যক্রমকে আরও সহজীকরণের লক্ষ্যে, অনলাইনভিত্তিক এপয়েন্টমেন্ট এর উদ্যোগ গ্রহণ করেছে, মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস।
গত ২৭ শে আগস্ট ডেপুটি হাইকমিশনার ও দুতালয় প্রধান ওয়াহিদা আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় পাসপোর্টের সেবা গ্রহণ কার্যক্রমকে সহজীকরণ এবং মালয়েশিয়ায় চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে মালয়েশিয়া সরকার
প্রদত্ত স্বাস্থ্যবিধি অনুসরন (এসওপি)বাধ্যবাধকতার প্রেক্ষাপটে পাসপোর্ট বিতারনের জন্য আগামী ৭ই সেপ্টেম্বর থেকে অনলাইনভিত্তিক এপয়েন্টমেন্ট এর উদ্দ্যাগ গ্রহন করা হয়েছে এবং ইতিপুর্বে মেবাইল কলের মাধ্যমে পাসপোর্ট বিতারণ সংক্রান্ত বিজ্ঞপ্তিটিও বাতিল করা হয়।
বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট সংগ্রহ করতে আসা প্রবাসী বাংলাদেশিরাও এমন উদ্দ্যগকে স্বাগত জানিয়ে বলেছেন, আগে মোবাইল কলের মাধ্যমে অনেক বার চেষ্টা করতে হতো এবং এটার একটা নিদিষ্ট সময় ছিলো যার জন্যে আমাদের জন্যে খুব কঠিন হতো।
কিন্তু এই অনলাইনভিত্তিক হওয়ায় আর কোন ঝামেলা নাই এবং যে কোন সময় আবেদন করা যায়। তাই এটা আগের চাইতে অনেক সহজ। তবে অনেকেই আছেন যারা অলাইন বঝে না এর জন্যে যদি একটা ডেক্স খোলা হয় তাহলে আরও ভালো হয়।
এ ব্যাপারে বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সভাপতি মনির বিন আমজাদ বলেন, বাংলাদেশ দূতাবাস অনলাইনভিত্তিক এপয়েন্টমেন্ট এর মাধ্যমে যে সেবাটা গ্রহন করেছে এটা খুবই ভালো একটা উদ্দ্যগ এই জন্যে দুতাবাসকে ধন্যবাদ জানায়।
অন্যদিকে, পাসপোর্ট সেবার মান আগের চাইতে ভালো হলেও দেরিতে পাসপোর্ট পাওয়ায় রয়েছে অনেকেরই অভিযোগ। তারা বলেন, আগে যেখানে ১ থেকে দেড় মাসের মধ্যে পাসপোর্ট পাওয়া যেতো এখন সেখানে প্রায় ৩/৪ মাস লেগে যাচ্ছে যার জন্যে আমাদের ভিসা লাগাতে খুব সমস্যা হচ্ছে । তবে আমরা আশাকরি বাংলাদেশ সরকার বিষয়টা দেখবেন।
পাসপোর্ট ও ভিসা শাখার প্রধান কাউন্সিলর মো. মশিউর রহমান তালুকদার বলেন, দূতাবাসের বিশেষ ব্যবস্থায় এই করোনাকালিন সময় আমরা প্রায় ইতি মধ্যে ২৫ হাজার পাসপোর্ট বিতারণ ও প্রায় ৫৫ হাজার রি-ইসু সহ নতুন পাসপোর্ট আবেদন গ্রহন করেছি।
তবে পাসপোর্ট বিতারন যাতে আরও কম সময়ের ভিতরে দেয়া যায় সে ব্যাপারে বাংলাদেশে সংশ্লিষ্ট শাখার সাথে যোগাযোগ অব্যহত রয়েছে।
মোহাম্মদ আলী, মালয়েশিয়া প্রতিনিধি



