আইন-বিচারবাংলাদেশ

নিষিদ্ধ ও রং মেশানো মাছ: কারওয়ান বাজারে ৫ জনকে সাজা

কারওয়ান বাজারে রূপচাঁদার নামে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা। আর জেল ও রং মাখিয়ে ক্রেতাদের হাতে তুলে দেয়া হচ্ছে পোয়া মাছ।  শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এমন চিত্র উঠে আসে।

সকালে রাজধানীর কারওয়ান বাজার মাছের আড়তে ভেজাল বিরোধী অভিযান চালায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। এসময় ৫ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

সারওয়ার আলম জানান, ভেজালবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে কারওয়ান বাজারে এ অভিযান চালানো হয়।

এছাড়াও অভিযানে কারওয়ান বাজার থেকে মেয়াদোর্ত্তীণ হিমায়িত খাদ্য আটক করেছে র‌্যাব। অভিযানের সময় মৎস্য অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button