বিশ্ববাংলা

দক্ষিণ আফ্রিকার হাসপাতালে পড়ে আছে বাংলাদেশির লাশ

দক্ষিণ আফ্রিকায় মহসিন নামে এক বাংলাদেশির লাশ হাসপাতাল থেকে কেউ নিতে যাচ্ছে না। প্রবাসী বাংলাদেশি রবিউল হোসেনকে অপহরণে অভিযুক্ত মহসিন, গত বুধবার জোহান্সবার্গের বারা হাসপাতালে মারা যান। তার দেশের বাড়ি কক্সবাজারে।

হাসপাতাল সূত্র জানায়, মৃত্যূর পর থেকে  তার লাশ হাসপাতালেই পড়ে আছে, কেউ লাশ নিতে যাচ্ছেনা। অপহরণের আরেকজন অভিযুক্ত জাফরও সম্প্রতি একই ভাবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দক্ষিণ আফ্রিকা অপরাধপ্রবণ দেশ বলে, দেশটিতে বাংলাদেশি প্রবাসীরা ভয়ভীতির মধ্যে জীবনযাপন করেন। তবে স্থানীয় নাগরিকদের পাশাপাশি অনেক বাংলাদেশিও এসব অপরাধ কর্মকাণ্ডে যুক্ত রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button