অন্যান্যবাংলাদেশ

ঢাকায় আনা হলো ইউএনও ওয়াহিদার বাবাকে

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের বাবা ওমর আলী শেখকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকার আগারগাঁওয়ে নিউরো সায়েন্স হাসপাতালে আনা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পৌঁছায় অ্যাম্বুলেন্সটি।

এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রংপুর সিটি কর্পোরেশনের একটি অ্যাম্বুলেন্স তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সাথে আসেন তার স্ত্রী।

ওমর আলীর স্ত্রী জানান, অবস্থার উন্নতি না হওয়ায় ও মাথার রগে সমস্যার কারণে রংপুর মেডিকেল থেকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে আনার পরামর্শ দেন সেখানকার ডাক্তাররা।

বর্তমানে ওয়াহিদা খানম এই হাসপাতালেই চিকিৎসাধীন আছেন, তার মা বলেন, ওয়াহিদা খানমের সাথে ফোনে কথা হয়েছে, সে ভালো আছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button