করোনা: ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে প্রায় পাঁচ হাজার প্রাণহানি

বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরো প্রায় পাঁচ হাজার প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। এ নিয়ে মোট মৃতের সংখ্যা, ৯ লাখ ২৪ হাজারের বেশি। এছাড়া নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২ লাখ ৮২ হাজার। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো প্রায় ২ কোটি ৯০ লাখ। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ৯ লাখ মানুষ।
গেল কয়েকদিনের মতোই প্রাণহানি আর সংক্রমণের শীর্ষে ভারত। করোনাভাইরাসে আবারও ১১শ’য়ের বেশি মৃত্যু হয়েছে দেশটিতে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৯৪ হাজার।
এদিকে, একদিনে ব্রাজিলে মৃত্যু হয়েছে ৮শ’ জনের। দেশটিতে ১ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে মোট মৃত্যু। আরও ৬৯৯ জনের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি ১ লাখ ৯৮ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে, ফ্রান্সে হঠাৎই বেড়ে গেছে সংক্রমণ, নতুন শনাক্ত হয়েছে ১০ হাজারের বেশি করোনা রোগী।
এদিকে, আবারো শুরু হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল। গত সপ্তাহেই একজন টিকা গ্রহীতার অসুস্থতার কারণে সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছিলো পরীক্ষা।



