বিশ্ববাংলা

করোনা: জর্জিয়ায় বাংলাদেশি দম্পতির মৃত্যু

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে প্রবীণ বাংলাদেশি দম্পতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

জানা যায়, মাত্র একদিনের ব্যাবধানে জর্জিয়ার নরক্রস শহরের প্রবীণ বাংলাদেশি আবুল হাশেম সরদার এবং তার স্ত্রী রাজিয়া বেগম মারা গেছেন। এ নিয়ে স্থানীয় প্রবাসীদের মধ্যে  তীব্র করোনা ভীতি দেখা দিয়েছে।

গত মার্চ থেকে শুরু করে করোনা ভাইরাসে নিউইয়র্ক, নিউজার্সি, সহ অন্যান্য অঙ্গরাজ্যে ৩ শতাধিক প্রবাসী মারা গেলেও জর্জিয়ার প্রবাসীরা এতদিন নিরাপদেই ছিলো। সকলেই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে স্বস্তিতে দিন কাটাচ্ছিলো। কিন্তু সম্প্রতি একদিনের ব্যাবধানে প্রবাসী স্বামী স্ত্রীর মৃত্যু হওয়ায় তাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

মাত্র এক সপ্তাহ আগে তারা দুজন করোনা পজিটিভ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। এই দম্পতিকে জর্জিয়ার আত তাকওয়া মসজিদ পরিচালিত নিউটন কাউন্টির মুসলিম কবরস্থানে দাফন করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button