বিশ্ববাংলা
দেশে ফিরতে চান কম্বোডিয়ায় আটকে পড়া শতাধিক বাংলাদেশি

কম্বোডিয়ায় আটকে পড়া শতাধিক প্রবাসী শীগগিরই বাংলাদেশে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন।
জানা যায়, করোনা প্রাদূর্ভাব শুরুর আগে, তারা ভ্রমণ, ব্যবসাসহ বিভিন্ন কাজে দেশটিতে গিয়েছিলেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা এসব বাংলাদেশি, এর আগে অনেকবার চেষ্টা করেও, দেশে ফিরতে পারেননি।
তবে, সম্প্রতি বাংলাদেশ দূতাবাসের সেক্রেটারী মোহাম্মদ ফাহাদ পারভেজ বসুনিয়া, আটকে পড়া প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার আশ্বাস দেন। এরপর ৮৪ জন বাংলাদেশি দেশে ফেরার জন্য আবেদন করেছেন। কিন্তু, দূতাবাসের ইমেইলে আবেদন করার পরও, তারা কোনো সদুত্তর পাচ্ছেন না।
দূতাবাসে ফোন করেও কাউকে পাওয়া যাচ্ছে না। এছাড়া কমিউনিটির নেতৃবৃন্দও এ ব্যাপারে কোনো তৎপরতা দেখাচ্ছেন না। এদিকে, আটকে থাকা প্রবাসীদের অনেকেই জটিল রোগে আক্রান্ত হয়েছেন। তাই তারা দ্রুত দেশে ফেরার আবেদন জানিয়েছেন।



