দেশবাংলা
সাবেক স্বামীর এসিডে ঝলসে গেলেন বউ-শাশুড়ি

কুষ্টিয়ায় এসিডে ঝলসে গেছেন ষাটোর্ধ্ব মা-মেয়ে। স্বজনদের অভিযোগ, মেয়ে মিনা খাতুনের সাবেক স্বামী এ হামলা চালিয়েছেন। তবে তারা শঙ্কাযুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
মা ও মেয়ের শরীরের ৫ শতাংশ ঝলসে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে বলছে পুলিশ।
স্বজনরা জানান, দুই বছর আগে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের রিন্টু আলীর সঙ্গে বিয়ে হয় পাশের গোলাপ নগর গ্রামের মিনা খাতুনের। বনিবনা না হওয়ায় এক বছর আগে পারিবারিকভাবে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকে বিভিন্ন সময় মিনাকে উত্ত্যক্ত করে আসছিলেন রিন্টু।
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিনা খাতুনকে জোর করে তুলে নেয়ার চেষ্টা করেন তিনি। এতে বাধা দিলে তরল জাতীয় পদার্থ মিনা খাতুন ও তার মা বেবি খাতুনের ওপর ছুড়ে পালিয়ে যান রিন্টু। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।



