অন্যান্যবাংলাদেশ

বিদ্যুৎ পরিকল্পনায় নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিন: সিপিডি

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ও বিদেশি বিনিয়োগ বাড়াতে নবায়নযোগ্য জ্বালানিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, আগামী দিনের বিদ্যুৎ পরিকল্পনার সুপারিশ করেছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।

শনিবার সকালে ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞরা বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে সরে, এসে সরকারের এলএনজিতে যাওয়ার সিদ্ধান্ত হিতে বিপরীত হতে পারে।

বিদ্যুৎ উৎপাদনে কয়লা বর্জন: সরকারি উদ্যোগ ও কতিপয় সুপারিশ শীর্ষক এক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। এতে লিখিত বক্তব্য ও সুপারিশমালা তুলে ধরেন প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

তিনি বলেন, পরিবেশ দূষণকারী কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে সরকারের সরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানায় সিপিডি। তবে, তার বিকল্প এলএনজি নয়, জোর দিতে হবে নবায়নযোগ্য জ্বালানির ওপর।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, জলবায়ুর পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই।

ক্লাইমেট ভালনারেবল ফোরামে নেতৃত্ব দেয়া প্রতিনিধি হিসেবে বাংলাদেশ পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করবে, এমন আশাবাদ ব্যক্ত করেন বিশেষজ্ঞরা।

আসাদ রিয়েলে, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button