বিশ্ববাংলা
নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব

সৌদি আরবে বিদেশিদের প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে, দেশটির সরকার। ফলে আবারও দেশটিতে প্রবেশ করতে পারবেন প্রবাসীরা।
দেশটির সরকার এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেছে, যাতে উল্লেখ করা হয়েছে আগামী বছরের প্রথম দিন থেকেই যাদের চাকরি, ব্যবসা ও শিক্ষার জন্য সৌদি ভিসা রয়েছে এমন ব্যক্তিরাই এই সুযোগ পাবেন।
২০২১ সালের ১ জানুয়ারি থেকে আকাশ, নৌ ও সড়ক পথে বিদেশিদের সৌদি আরবে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা থাকবে না। তবে প্রবেশের জন্য অবশ্যই করোনা নেগেটিভ সার্টিফিকেট জমা দিতে হবে।



