যুক্তরাষ্ট্রে করোনার ভ্যাকসিন ট্রায়ালে বাংলাদেশি চিকিৎসক

যুক্তরাষ্ট্রে তিতাস মাহমুদ নামে এক বাংলাদেশি চিকিৎসক করোনা ভাইরাসের ভ্যাকসিন ট্রায়ালে অংশ নিয়েছেন। তিনি ওহিয়ো অঙ্গরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।
তিনি জানান, করোনা প্রাদূর্ভাবের শুরু থেকেই ডাক্তারদেরকে সবাই ফ্রণ্ট লাইন হিরো বলে সম্মান করে আসছিলো। তবে এই ঢালাওভাবে হিরো বলাতে তিনি সন্তুষ্ট হতে পারেননি, তাই নিজেকে যুক্ত করেছেন কোভিড ভ্যাকসিনের ফেজ থ্রী ট্রায়ালে।
তিনি আরো জানান, এই পরীক্ষাটি করা হচ্ছে ১৮ বছর থেকে শুরু করে ৮২ বছর পর্যন্ত বয়সের মানুষদের উপরে। এই পরীক্ষার আগে তাকে ২৬-২৭ পৃষ্ঠার একটি শর্তনামা পড়ে স্বাক্ষর করতে হয়েছে। এরপর ভ্যাকসিন নির্মানকারী প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ইনভেস্টিগেটরের সাথে সাক্ষাৎকার শেষে তার শরীর থেকে অ্যান্টিবডি পরীক্ষার জন্য ২৫ মিলিগ্রাম রক্ত নেওয়া হয়।
এরপর তার শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে ভ্যাকসিন প্রবেশ করানো হয়। তাকে আগামী দুই বছর নজরদারীতে রাখবে প্রতিষ্ঠানটি।



