বিশ্ববাংলা

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে বনভোজন

নিউইয়র্কে করোনাজনিত স্থবিরতা কাটাতে বনভোজনের আয়োজন করেছে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব।

জানা যায়, গত শনিবার লং আইল্যাণ্ডের বেলমন্ট লেক স্টেট পার্কে স্বাস্থ্যবিধি মেনে এ পিকনিকের  আয়োজন করা হয়। এসময় পার্কের মনোরম পরিবেশে দেশীয় খাবার ভাত তরকারী ও পায়েস পরিবেশন করা হয়।  প্রতিবারের মতো এবারের বনভোজনে খেলাধূলার আয়োজন করা  সম্ভব হয়নি।

পার্কটিতে ৫০ জনের বেশী লোক একত্রিত হওয়ার উপরে নিষেধাজ্ঞা থাকায় কেবলমাত্র প্রেসক্লাবের সদস্যরা ছাড়া অন্য লোকের উপস্থিতিও খুব একটা ছিলো না। এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করেন কাজী এনাম হক।

সংশ্লিষ্ট খবর

Back to top button