বিশ্ববাংলা

জার্মানিতে জেলা পরিষদের এমপি নির্বাচিত হলেন বাংলাদেশি

জার্মানিতে শাহাবুদ্দিন মিয়া নামে এক বাংলাদেশি প্রবাসী সেখানকার জেলা পরিষদের এমপি নির্বাচিত হয়েছেন।

জানা যায়, জার্মানীর নর্দরাইন ভেস্টফালেন রাজ্যের জেলা পরিষদের এমপি নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে তিনি ২০১৭ সালে অনুষ্ঠিত দেশটির জাতীয় বুন্দেস টাগ নির্বাচনে প্রার্থী হিসবে প্রতিদ্বন্ধিতা করেছিলেন।

তিনি জার্মানীর পরিবেশবাদী দল গ্রীন পার্টির রাজণীতির সাথে যুক্ত। এবং জার্মান সংসদ নির্বাচনে প্রার্থীতা করা প্রথম বাংলাদেশি। তার দেশের বাড়ি মাদারীপুর জেলার  বাজিতপুরে। ঢাকার তিতুমীর কলেজ থেকে অনার্স শেষ করে ১৯৭৯ সালে জার্মানীতে পাড়ি জমান তিনি।

এরপর দেশটির ডর্টমুণ্ড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষে জার্মানীতেই কর্মজীবন শুরু করেন। সেখানকার মূলধারার রাজনীতির  সাথে যুক্ত হয়ে তিনি গ্রীন পার্টির ভেরল শহরে সভাপতির দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি বাংলাদেশে গড়ে তুলেছেন পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন। বর্তমানে তিনি সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button