
খিচুড়ি রান্নার প্রশিক্ষণের জন্য নয়, অন্যান্য দেশে স্কুলের টিফিন কার্যক্রম কীভাবে বাস্তবায়ন করা হয়, তা দেখতেই বিদেশে যাওয়ার কর্মসূচি ছিল বলে জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ অভিমত দেন তিনি। এ সময়, এই কর্মসূচির অর্থ বরাদ্দের বিষয়ে সচিব বলেন, এটা অপচয় নয়- দক্ষতা বাড়ানোর জন্যই এ কর্মসূচি।
শিগগিরই এ বিষয়ে পরিকল্পনা কমিশনের জিজ্ঞাসার জবাব দেয়া হবে জানিয়ে, একনেকে বিষয়টি চূড়ান্ত অনুমোদন পাবে বলেও, আশা প্রকাশও করেন তিনি।
প্রসঙ্গত, পুকুর খনন, মাছচাষ, লিফ্ট কেনা-এমন নানা বিষয়ে প্রশিক্ষণের নামে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের খবর জন্ম দিয়েছে মুখরোচক আলোচনার। এবার সেই আলোচনায় ঘি ঢেলেছে, স্কুলে দুপুরের খাবার ব্যবস্থাপনার প্রশিক্ষণ নিতে ১ হাজার কর্মকর্তার ভারত সফরে যাবার খবর।
খিচুড়ি রান্না শিখিতে এ সফর-খবরের এমন শিরোনামই, রসদ যুগিয়েছে আলোচনার।



