
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৮৮১ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫৪১ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৪৫ হাজার ৮০৫ জন করোনা রোগী।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর)বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯২৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৫২ হাজার ৩৩৫ জন। ২৪ ঘণ্টায় মৃত ২২ জনের মধ্যে পুরুষ ১৬ ও নারী ছয়জন। এ নিয়ে করোনায় মোট তিন হাজার ৮০৪ জন পুরুষের মৃত্যু হয়েছে এবং নারী মারা গেছে এক হাজার ৭৭ জন।
বয়স বিবেচনায় মৃতদের ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন এবং ষাটোর্ধ্ব ১২ জন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে একজন, সিলেট বিভাগে দুজন, রংপুর বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন রয়েছে। মৃত ২২ জনের মধ্যে ২১ জন হাসপাতালে আর একজন বাড়িতে মারা গেছেন।
বাংলাটিভি/শহীদ



