দেশবাংলা
কাশিমপুরে ট্রাকে চাপা পড়ে শিশুর মৃত্যু

গাজীপুরের কাশিমপুরে বালুর ট্রাকের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তুহিন (১০) ময়মনসিংহ জেলার নান্দাইল থানার জালুয়া বাটি সাবার গ্রামের ইউনুস মিয়ার ছেলে। নিহতের বাবা কাশিমপুর এলাকায় একটি ভাড়া বাসায় থেকে সবজি বিক্রয় করেন।
জিএমপি মেট্রোপলিটন কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার থোয়াই অংপ্রু মারমা জানান, দুপুরে কাশিমপুর বাজার রোড হাজীপাড়া এলাকায় সড়ক মেরামত কাজে ব্যবহৃত একটি ট্রাকের নিচে দৃষ্টি প্রতিবন্ধী শিশু চাপা পরে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময় ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায় এবং ট্রাক জব্দ করা হয়।
তিনি আরো জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শহিদুল ইসলাম, কোনাবাড়ী প্রতিনিধি



