বিশ্ববাংলা
মালদ্বীপ থেকে স্বেচ্ছায় ফিরতে নিবন্ধনকারীদের আউটপাস

মালদ্বীপ থেকে স্বেচ্ছায় দেশে ফেরার জন্য নিবন্ধনকারী প্রবাসীদের দেশে ফিরতে সহায়তা করছে, দেশটির অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়।
গত শনিবার মালদ্বীপ বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, স্বেচ্ছায় দেশে ফেরার জন্য, নিবন্ধনকারী যেসব প্রবাসীদের বৈধ কাগজপত্র নেই, তাদেরকে হাইকমিশনের পক্ষ থেকে ট্রাভেল পারমিট বা আউটপাস দেয়া হচ্ছে।
এসব প্রবাসীদের মালে কার্নিভাল বাস স্টপ এবং হালহুমালে সেন্ট্রাল বাস স্টপ থেকে তুলে নিয়ে, নিকটবর্তী ফ্লাইটের জন্য মালদ্বীপ সরকার পরিচালিত ফ্যাসিলিটি ক্যাম্পে রাখা হচ্ছে। এই ফ্যাসিলিটি ক্যাম্পে থাকা এবং খাওয়ার ব্যাবস্থা রয়েছে। সেখান থেকে তাদেরকে যথাসময়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।



