
কর্মস্থলে ফেরার টিকিট পাচ্ছেন করোনায় দেশে আটকে পড়া সৌদি প্রবাসীরা। প্রথম দিন টোকেনপ্রাপ্ত ৫শ জনকে এই টিকিট দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ।পর্যায়ক্রমে টোকেনপ্রাপ্ত অন্যদেরও টিকিট দেয়া হবে।যারা টোকেন পাননি তাদের ২৯ সেপ্টেম্বর যোগাযোগ করতে বলেছে কতৃপক্ষ।
সৌদি প্রবাসী কর্মীদের আকামার মেয়াদ ২৪ দিন বাড়ানোর ঘোষণার পরদিন বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে ভিড় করেন টিকিট প্রত্যাশী প্রবাসীরা।
সকালে মাইকে ঘোষণা দিয়ে টোকেন প্রাপ্ত ২শ জনকে ভেতরে প্রবেশ করানো হয়। এর পর থেকেই নিজ কর্মস্থলে ফেরার কিছুটা আশার আলো দেখেন এসব রেমিটেন্স যোদ্ধারা।
তবে কিছুটা সমন্বয়হীতার অভিযোগ রয়েছে কারো মধ্যে। টোকেন নয়, পর্যায়ক্রমে দেশে ফেরত আসাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দেয়া উচিত ছিলো বলে মনে করেন, অনেকে।
টিকিট প্রত্যাশীদের আজ ১ থেকে ৫০০ নম্বর টোকেনধারীদের টিকিট দেওয়া হচ্ছে, শুক্রবার ৫০১ থেকে ৮৫০, শনিবার ৮৫১ থেকে ১২০০, রোববার ১২০১ থেকে ১৫০০ নম্বর টোকেনধারীদের টিকিট দেওয়া হবে। যাঁরা টোকেন পাননি, তাঁদের ২৯ সেপ্টেম্বর আসতে বলা হয়েছে।
বাংলাটিভি/শহীদ



