দেশবাংলা
উত্তরের জেলাগুলোতে আবারো নদ-নদীর পানি বৃদ্ধি

উজানের ভারি বৃষ্টির কারণে উত্তরের জেলাগুলোতে আবারো নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন জায়গায় নদী অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
কুড়িগ্রামে ধরলার পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে এসব এলাকার আমন ক্ষেতসহ বিভিন্ন ফসল। পানি বাড়ার সাথে সাথে তীব্র হয়ে উঠেছে ব্রহ্মপুত্র ও তিস্তার ভাঙ্গন। নদীপাড়ের অনেক বসতবাড়ি ঝুঁকিতে রয়েছে।



