আন্তর্জাতিকএশিয়া
ইউক্রেনে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৫

ইউক্রেনে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২৫ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা সিএনএন জানায়, বিধ্বস্ত হওয়া বিমানটিতে খারকিভ বিমানবাহিনী বিশ্ববিদ্যালয়ের ক্যাডেটদের প্রশিক্ষণ দেয়া হচ্ছিলো।
শুক্রবার রাতে ইউক্রেনের পূর্বাঞ্চলের চুগিয়েভ শহরের কাছে অবতরণের সময় অ্যান্টোনোভ এএন-২৬ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। ইউক্রেইনিয়ান স্টেট ইমার্জেন্সি সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, প্রশিক্ষণ বিমানে ২৭ জন আরোহী ছিলেন।
এর মধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে। বাকি দুইজন আহত হয়েছেন। আরেক বার্তা সংস্থা বিবিসি জানায়, চুগিয়েভে অবস্থিত একটি সামরিক বিমানবন্দর থেকে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত নামতে নামতে হঠাৎ প্লেনটিতে আগুন ধরে যায় এবং পরে এটি বিধ্বস্ত হয়।



