আন্তর্জাতিকএশিয়াযুক্তরাষ্ট্র
করোনা: বিশ্বজুড়ে মৃত্যু দশ লাখ ছুঁইছুঁই

বিশ্বজুড়ে আরও ৫ হাজার মানুষের প্রাণ গেছে করোনাভাইরাসে। মোট মৃত্যু ছাড়িয়েছে ৯ লাখ ৯৮ হাজারের বেশি। ২ লাখ ৯৪ হাজার নতুন শনাক্তসহ মোট আক্রান্ত ৩ কোটি ৩০ লাখের বেশি মানুষ।
দৈনিক সংক্রমণ আর প্রাণহানির সংখ্যায় এখনও শীর্ষে ভারত। ২৪ ঘণ্টায় ১ হাজার ১২৪ জনসহ দেশটিতে ৯৪ হাজার পাঁচশোর বেশি মানুষ মারা গেছেন।একদিনে সাতশোর বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্র আর ব্রাজিলে।
সেকেন্ড ওয়েভের মুখোমুখি ফ্রান্সে ১৪হাজার ৪শ’র বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে।শনিবার প্রায় ৮৯ হাজার মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিনের উপস্থিতি। মোট আক্রান্ত ৬০ লাখ ছুঁইছুই।



