ভারতে পাচার হওয়া ৯ বাংলাদেশি তরুণী উদ্ধার

ভারতের একটি হোটেলে নারী পাচারকারীদের হাত থেকে ৯ বাংলাদেশি তরুণী সহ মোট ১৩ জনকে উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ভারতের জনপ্রিয় গণমাধ্যম দি ইণ্ডিয়ান এক্সপ্রেস জানায়, পশ্চিমবঙ্গের এক উঠতি মডেলের দেয়া গোপন তথ্য অনুযায়ী ইন্দোরের বিজয়নগর এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে ইন্ডিয়া পুলিশ।
তাদেরকে একটি নারী পাচারকারী চক্র দেহ ব্যাবসায় বাধ্য করানোর উদ্দেশ্যে জিম্মি করেছিলো বলে পুলিশের কাছে তথ্য দেয় পশ্চিমবঙ্গের ওই উঠতি মডেল। সে জানায়, সম্প্রতি মুম্বাইয়ের একটি ইভেন্টে অংশ নিয়ে সেখানকার নারী ম্যানেজারের প্রস্তাবে কাজ করতে গিয়ে তারা ফাঁদে পড়েন। তাদের সাথে থাকা সাতজন পুরুষকেও গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, এর আগে গত ১২ সেপ্টেম্বর একইভাবে ভারতের গুজরাট রাজ্যের সুরত এলাকা থেকে ১৪ বছর বয়সী এক বাংলাদেশী কিশোরীকে উদ্ধার করে পুলিশ। খুলনা থেকে পাচার হওয়া ও কিশোরী মোট চারবার বিক্রী হওয়ার পর তাকে উদ্ধার করা হয়।



