বিশ্ববাংলা
মালয়েশিয়া হাইকমিশনের উদ্যোগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট

মালয়েশিয়া হাইকমিশনের উদ্যোগে পাসপোর্ট নবায়নকারীদের জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার ব্যাবস্থা করা হয়েছে।
গত শনিবার কুয়ালালমপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন তাদের ফেসবুক পেজে একটি তালিকা প্রকাশ করে জানায়, করোনাকালীন সময়ে যেসব প্রবাসীরা ডাকযোগে তাদের পাসপোর্ট নবায়নের আবেদন পাঠিয়েছেন, সেগুলোর প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে শীগগিরই ডেলিভারী স্লিপ নম্বর দেয়া হবে।
নম্বর অনুযায়ী হাইকমিশনের ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে হবে। এরপর হাইকমিশন কর্তৃক নির্ধারিত সময়ে স্বশরীরে উপস্থিত হয়ে ডেলিভারী নেয়া যাবে।
উল্লেখ্য, যেসব প্রবাসী গত ১৮ মে থেকে শুরু করে ২৪ আগষ্ট পর্যন্ত সময়ের মধ্যে পাসপোর্ট রি ইস্যু করার আবেদন জমা দিয়েছিলেন তাদের তালিকা প্রকাশ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।



