আন্তর্জাতিকএশিয়াযুক্তরাষ্ট্র
করোনা: সারাবিশ্বে মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়ালো

করোনায় সারাবিশ্বে মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়ালো। একদিনে ৩ হাজার ৮৭৩ জনের মৃত্যুতে, মোট প্রাণহানির সংখ্যা এখন ১০ লাখ ২ হাজার ১৫৮। ভাইরাসে এ পর্যন্ত সংক্রমণ ছাড়িয়েছে ৩ কোটি ৩৩ লাখ, যার মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ৪৬ লাখের বেশি মানুষ।
গত একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ভারতে। ১ হাজার ৪০ জনে মৃত্যুতে দেশটিতে মোট প্রানহানি ৯৫ হাজার ছাড়ালো। ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৭৬৭ জন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে নতুন ২৭৬ জনসহ মোট প্রাণহানি ২ লাখ ৯ হাজারের বেশি। দেশটিতে মোট করোনা শনাক্ত ৭৩ লাখ ২১ হাজার ছাড়িয়েছে।
এদিকে, ব্রাজিলে একদিনে ৩৩৫ জনসহ মোট মৃত্যু ১ লাখ ৪১ হাজারের বেশি। দেশটিতে মোট করোনা শনাক্তের সংখ্যা ৪৭ লাখ ৩২ হাজার।



