
টিকিট নিয়ে অনিশ্চয়তা কাটেনি দেশে আসা সৌদি প্রবাসীদের। আজও রাজধানীর সোনারগাঁও হোটেলের সৌদিয়া এয়ারলাইন্সের টিকিটের জন্য বিক্ষোভ করছেন প্রবাসীরা।
অন্যদিকে, বিমান কার্যালয়ে আজকেও এক হাজার ৩৪ টিকিট বিক্রি করছে বাংলাদেশ বিমান। ২৩শ’ থেকে ২৭শ’ সিরিয়ালধারীদের টিকিট দিচ্ছে সৌদিয়া এয়ারলাইন্স।
এদিকে, ভিসার মেয়াদ শেষ হওয়ায় চৌঠা অক্টোবর টোকেন নিয়ে টিকিট পেয়েও যাওয়া নিয়ে অনিশ্চয়তায় অনেকে। এমন অবস্থায় বিক্ষোভ মিছিল নিয়ে সৌদি প্রবাসীরা পররাষ্ট্র মন্ত্রনালয়ের সামনে অবস্থান করছেন।
এছাড়াও, গত তিন দিন ধরে মতিঝিলে অপেক্ষা করছেন অনেকে। বিমানের টিকিট পেতে হলে ভিসার মেয়াদ থাকা বাধ্যতামূলক। তবে লিখিত নির্দেশনা না পাওয়ায় সময় বাড়ানোর প্রক্রিয়া শুরু করেনি ভিসা সেন্টারগুলোও।



