
বিমান টিকিট ও ভিসা জটিলতা দূর করার দাবিতে আজও রাজপথে নেমেছেন সৌদি প্রবাসীরা। স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ বাড়ানোর পাশাপাশি, টিকিট প্রদানে হয়রানি বন্ধ করতে দ্রুত কার্যকর পদক্ষেপ চান তারা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চেয়েছেন আন্দোলনকারীরা।
অনেক প্রবাসী আছেন, পরিবা্রের একমাত্র উপর্জনক্ষম ব্যক্তি। করোনায় ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফেরা এসব প্রবাসীর ভিসা ও আকামার মেয়াদ শেষ হওয়ায় এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছেন তারা।
এ অবস্থায় আজ সকালেও রাজধানীর সৌদি এয়ারলাইন্স অফিসের সামনে জড়ো হয় হাজারো প্রবাসী। উদ্দেশ্যে, সৌদির ফিরতি টিকেট। কিন্তু টোকেন থাকলেও টিকেটে পাবে, এমন নিশ্চয়তাও নেই। আবার যাদের ভিসা ও আকামার মেয়াদ শেষ, তাদের করণীয় বিষয়েও নেই স্পস্ট কোনো ধারণা।
তবে সৌদি এয়ারলাইন্সের ভিতরের চিত্রটা একটু অন্যরকম। কেউ কেউ অনেক প্রতিক্ষার পর পেয়েছেন কাঙ্খিত সেই টিকেট। পেয়েছেন যাবার নিশ্চয়তা। তাই চোখেমুখে আনন্দের ছাপ স্পস্ট।
স্বয়ংক্রিয়ভাবে ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধিসহ, টিকিট প্রদানে হয়রানি বন্ধ করতে সরকারীভাবে কার্যকর পদক্ষেপ চেয়েছেন এসব রেমিটেন্স যোদ্ধারা।
শাহরিয়ার রাজ, বাংলা টিভি



