বাবরি মসজিদ ভেঙে দেয়া মামলার রায়: সব আসামি বেকসুর খালাস

ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে দেয়ার মামলায় অভিযুক্ত সব আসামিকে বেকসুর খালাস দিয়েছে ভারতের বিশেষ আদালত। প্রায় ২৮ বছর পর মামলার রায় ঘোষণা করা হল। বাবরি মসজিদ ধ্বংসে রায় প্রায় ২০০০ পাতার।
বুধবার লখনউয়ের বিশেষ আদালতে রায় পড়েন বিচারক সুরেন্দ্রকুমার যাদব। বিচারকের যুক্তি ‘ওই কর্মকাণ্ড পূর্বপরিকল্পিত ছিল না’। তথ্যপ্রমাণও যথেষ্ট নয় বলে জানায় আদালত। ফলে সসম্মানে মুক্তি দেয়া হল ৩২জন অভিযুক্তকেই।
প্রসঙ্গত, ১৯৯২ সালের ডিসেম্বরে গুঁড়িয়ে দেয়া হয় ১৫ শতকের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ। বিজেপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর জোসি, উমা ভারতী, প্রাক্তন রাজ্যপাল ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপি নেতা বিনয় কাটিয়ারসহ অনেক নেতৃস্থানীয় ব্যক্তিত্ব এই মামলায় অভিযুক্ত ছিলেন।
মামলায় ৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিল সিবিআই। যার মধ্যে ১৭ জনই বিচার চলাকালে মারা গেছেন।



