আওয়ামী লীগরাজনীতি
ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়ে চুক্তি সই

বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্রের সরকারের মধ্যে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ একধাপ এগিয়ে গেল বলে মন্তব্য করেছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্রের সরকারের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল চুক্তি সই শেষে এ কথা বলেন তিনি।
এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বুধবার চুক্তি স্বাক্ষরিত হয়। পরে বিমান প্রতিমন্ত্রী জানান, এই চুক্তি দুই দেশের বিমান যোগাযোগ খাতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ।



