
উন্নয়নের নামে জনদুর্ভোগ সৃষ্টি না করার জন্য দায়িত্বশীল সংস্থাগুলোর প্রতি আহবান জানিয়েছেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। আর নগর উন্নয়নে বাসিন্দাদের সচেতনতা বাড়ানোর পরামর্শ ঢাকার দুই মেয়রের। গুলশানে ভ্যাকুয়াম টাইপ রোড সুইপার ট্রাকের হস্তান্তরের সময় এসব কথা বলেন তারা।
বুধবার সকালে রাজধানীর গুলশানে শাহাবুদ্দিন আহমেদ পার্কে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রদের হাতে ভ্যাকুয়াম টাইপ রোড সুইপার ট্রাকের চাবি হস্থান্তর করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।
এতে, বর্জ্য ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে আগামীতে বিদ্যুৎ উৎপন্ন করা হবে বলেও জানান মন্ত্রী। এসময় নগর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মেয়রেরা।
তিনি আরো বলেন, সময়মতো ব্যবস্থা নেয়ায় এবার ডেঙ্গুতে কেউ মারা যায়নি। আধুনিক নগরী গড়ে তোলাই সিটি কর্পোরেশনের লক্ষ্য বলে জানানো হয় অনুষ্ঠানে।
আরমান কায়সার, বাংলা টিভি



