গ্রীস দূতাবাসের উদ্যোগে কনস্যুলার সেবা

গ্রীস দূতাবাসের উদ্যোগে দেশটির প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত প্রবাসীদেরকে কনস্যুলার সেবা দেয়া হচ্ছে।
জানা যায়, এথেন্স দূতাবাসের একটি প্রতিনিধি দল ২ ও ৩ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার এথেন্স থেকে দূরবর্তী অঞ্চল মানোলাদা, ও লাপ্পাতে সেবা দেয়ার পরিকল্পনা করেছে। এ উপলক্ষ্যে মানোলাদা ও লাপ্পায় উপস্থিত হচ্ছেন গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ এবং দূতাবাসের কনস্যুলার টিম।
এ সেবা নেয়ার জন্য প্রবাসীদেরকে প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত থাকতে বলা হয়েছে। এ দুটি এলাকা থেকে পাসপোর্ট গ্রহণ করার জন্য প্রবাসীদেরকে দূতাবাসের ইমেইলে তাদের ডেলিভারী স্লিপের এনরোলমেন্ট আইডি পাঠাতে বলা হয়েছে।
উল্লেখ্য, লাপ্পা ও মানোলাদা গ্রীসের রাজধানী এথেন্স থেকে দূরবর্তী হওয়ায় এসব অঞ্চলের প্রবাসীরা সচরাচর এথেন্সে গিয়ে কনস্যুলার সেবা নিতে পারেন না। তাই তাদেরকে সহায়তার উদ্দেশ্যে দূতাবাস এই উদ্যোগ নিয়েছে।



