
দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন।বৃহস্পতিবার(১ অক্টোবর) দুপুরে ওয়াহিদা খানমকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
গত ২ সেপ্টেম্বর গভীর রাতে ইউএনওর সরকারি বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তাঁর বাবা ওমর আলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় দুর্বৃত্ত। আহত দুজনকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ইউএনও ওয়াহিদাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে আনা হয়। আরও পরে তাঁর বাবাকেও এখানে আনা হয়।
গত ৩ সেপ্টেম্বর রাতে অস্ত্রোপচারের পর নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয় ওয়াহিদাকে। তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চার দিন পর তাঁকে আইসিইউ থেকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়।
অধ্যাপক জাহেদ হোসেন জানান, ওয়াহিদা খানম হাত দিয়ে লিখতে পারেন। হাত নাড়াচাড়া করতে পারেন। তাঁর ডান পায়ে কিছু সমস্যা আছে। তিনি সিআরপিতে চিকিৎসা নিতে পারেন, এমন পরামর্শও তাঁকে দেওয়া হয়েছে।
বাংলাটিভি/শহীদ



