
করোনা সংকটকালে, সারাবিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। এ উপলক্ষে সমাজসেবা অধিদপ্তরের ভার্চুয়াল আলোচনায় বলা হয়, প্রবীণদের কল্যাণে সরকারিভাবে নানা পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।
১৯৯০ সালে জাতিসংঘ প্রতিবছর ১ অক্টোবর আন্তর্জাতিকভাবে দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টিতে মুলত এটিই যাত্রা শুরু।
এবার ‘বৈশ্বিক মহামারীর বার্তা, প্রবীণদের সেবায় নতুন মাত্রা’’ স্লোগান নিয়ে পালিত হচ্ছে দিবসটি। বয়সের শেষ সময় অবহেলা নয়, ভালোবাসা নিয়ে কাটাতে চান প্রবীণরা।
দিবসটি উপলক্ষ্যে বৃহষ্পতিবার ভার্চুয়াল আলোচনার আয়োজন করে সমাজসেবা অধিদপ্তর। সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ প্রবীণদের নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
পর্যায়ক্রমে প্রবীণদের জন্য তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং গণপরিবহনে আরো প্রবীণবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রস্তাব উঠে আসে আলোচনায়।
বাংলাটিভি/শহীদ



