দেশবাংলা
ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ: রিমান্ড শেষে ৩ আসামি আদালতে

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের মামলায় ৫ দিনের রিমান্ড শেষে আসামি রাজন, আইনুল ও মাহবুবুর রহমান রনিকে আদালতে তোলা হয়েছে।
শনিবার দুপুরে তাদেরকে সিএমএম-১ এর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুল ইসলামের আদালতে তোলা হয়। এখানে তাদের ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার কথা রয়েছে। তবে যদি জবানবন্দি দিতে রাজি না হলে, আবারও রিমান্ড আবেদন করতে পারে পুলিশ।
এর আগে মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান আসামি সাইফুর রহমান, অর্জুন ও রবিউল। এদিকে, সকালে সিলেট ওসমানী মেডিকেলে আসামী মাহফুজ ও তারেকের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।



