দেশবাংলা
এমসি কলেজে ধর্ষণ: আরও দুই আসামীর স্বীকারোক্তি

সিলেটের এমসি কলেজে তরুণী ধর্ষণের ঘটনায় আরও দুই আসামী আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। এরা হলেন- তারেকুল ইসলাম তারেক ও মাহফুজুর রহমান। স্বীকারোক্তি শেষে সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানো হয়।
রোববার দুপুরে তারেকুল ইসলাম তারেককে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে এবং মাহফুজুর রহমানকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরাণ থানার পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য্য।
তিন ঘণ্টাব্যাপী আসামিদের স্বীকারোক্তি শেষে ইন্দ্রনীল ভট্টাচার্য্য জানান, দুই আসামির জবানবন্দী পৃথক আদালতে ১৬৪ ধারায় রেকর্ড করা হয়। জবানবন্দিতে তারা ধর্ষণকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ নিয়ে আলোচিত এ মামলায় গ্রেপ্তার আট আসামির সবাই নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিলেন।



