বিশ্ববাংলা
সাইপ্রাসে বাইক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

সাইপ্রাসে বাইক দুর্ঘটনায় রঞ্জিত সাহা নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। সাইপ্রাসের নিকোশিয়ার পালোরোত্তিসা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। রঞ্জিত সাহার বাড়ি কুমিল্লার বাদুড়তলা এলাকায়।
প্রায় ৩ বছর আগে মা-বাবার সঙ্গে অভিমান করে সাইপ্রাস যান রঞ্জিত। সাইপ্রাসের আমেরিকান কলেজের ছাত্র ছিলেন তিনি। জানা যায়, রঞ্জিত পালরত্তিসা লিডল সুপার মার্কেটের পরের একটা সাইড রোড থেকে কেনেডি এভিনিউয়ের বাম দিকে পড়েছিলেন।
লোকজন তার জ্ঞান ফেরানোর চেষ্টা করলেও, তাকে আর বাঁচানো যায়নি। তার ডান পায়ের হাঁটুর ওপর প্যান্ট ছেঁড়া এবং রক্তাক্ত ছিল। ধারনা করা হচ্ছে, বাইরের চেয়ে ভেতরে আঘাত বেশি পেয়েছিলেন তিনি।
রঞ্জিতের বাবার নাম কামদা প্রাসাদ সাহা ও মায়ের নাম সুমিতা চৌধুরী। তাদের একমাত্র সন্তান ছিলেন রঞ্জিত।



