লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার ঘটনায় ৪৪ জনকে আটক

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় এ পর্যন্ত ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, গত রোববার সিআইডি আয়োজিত এক প্রেস কনফারেন্সে লিবিয়া হত্যাকাণ্ডে বেচে যাওয়া বাংলাদেশিদের ৯ জন সাক্ষ্য দেয়। তাদেরকে দূতাবাসের উদ্যোগে স্বেচ্ছায় দেশে ফিরতে চাওয়া বাংলাদেশিদের সাথে বিশেষ ফ্লাইটে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
তারা হলেন ফিরোজ ব্যাপারী, জানু মিয়া, ওমর শেখ, সজল মিয়া, তরিকুল ইসলাম, বকুল হোসাইন, মোহাম্মদ আলী, সোহাগ আহমেদ এবং সাঈদুল ইসলাম। এছাড়া বেঁচে যাওয়া ১২ জনের বাকী তিনজন বাপ্পী দত্ত, সম্রাট খালাসী এবং সাজিদ এখনো লিবিয়াতেই রয়েছেন।
লিবিয়ায় সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ আব্দুল্লাহেল বাকী জানান, গ্রেফতারকৃতদের মধ্যে অনেকেই তাদের অপরাধ স্বীকার করে বিবৃতি দিয়েছেন।
লিবিয়ার বাইরে থাকা যেসব দালালদেরকে এখনো গ্রেফতার করা যায়নি, তাদেরকে গ্রেফতারের জন্য শীগগীরই ইন্টারপোলে একটি রেড নোটিশ ইস্যু করা হবে।



