নারী নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে বাংলাদেশিদের বিক্ষোভ

নোয়াখালীতে নারী নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
জানা যায়, গত সোমবার নগরীর বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিন চার্চ ম্যাকডোনাল্ডে মানববন্ধনে অংশ নেন শতাধিক প্রবাসী বাংলাদেশি। এসময় তারা নোয়াখালীর বেগমগঞ্জে ঘটে যাওয়া নৃশংস নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বলেন, এখলাসপুরে অসহায় নারীর উপরে বর্বরোচিত নির্যাতনের ঘটনা বৃহত্তর নোয়াখালীকে কলঙ্কিত করেছে।
তারা আরো বলেন, দুর্বৃত্তের কোনো দল নেই। ঘন্টাব্যাপী আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ আবুল বাশার, শাহজাহান সাজু, রহমত উল্লাহ, মোঃ বাবলু, সালাহ উদ্দিন রুবেল, মেহেদী হাসান, আরমান হোসেন, শাহাদাত হোসেন আপন, রাইমুল ইসলাম প্রিন্স, নাজমুল আলম নাঈম, মুনির হোসেন সোরভ, নুরুল ইসলাম, শহীদ হোসেন, শফিকুল হায়দার সম্রাট, মোহাম্মদ আলী হাসান, মাহমুদুল হাসান সহ আরো অনেকে।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর কিছু যুবক এক মহিলার বাড়িতে ঢুকে তাকে শারীরিক নির্যাতন করে, এ ঘটনাটি প্রায় একমাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি সকলের নজরে আসে।



