
পিরোজপুরে নির্মাণাধীন বাংলাদেশ-চীন মৈত্রী ব্রিজের প্রধান টেকনিশিয়ান লাওফান ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনায় আসামী সিরাজ কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর)পিরোজপুর সদরের গুয়াবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে সিরাজকে গ্রেপ্তার করা হয়।
পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, বুধবার সন্ধ্যায় পিরোজপুরে নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী ব্রিজের পিরোজপুরের কুমিরমারা এলাকায় ছুরিকাঘাতে চীনা নাগরিক লাওফানতে আঘাত করলে গুরুতর আহতকে পিরোজপুর জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লাওফান ।
এ ঘটনায় নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী ব্রিজের প্রকৌশলী চাও চিং হুয়া বাদী হয়ে রাতেই অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করে। পরে সারারাত পুলিশ ও ডিবি যৌথ অভিযান চালিয়ে এ হামলার মূল আসামী সিরাজ কে গ্রেপ্তার করে।
বাংলাটিভি/শহীদ



