
নোয়াখালীতে গৃহবধূ ধর্ষণ, নির্যাতন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়ানোর মামলার অন্যতম আসামী কালাম ও মাঈনুদ্দিন সাহেদকে গ্রেফতার করেছে আইনশৃংখলা বাহিনী।
র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, বলেন,গতরাতে কালামকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়। কালাম দেলোয়ার বাহিনীর একজন সক্রিয় সদস্য বলেও স্বীকার করেছে। পরে তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর হয়।
এছাড়া, একই ঘটনায় মাঈনুদ্দিন সাহেদ নামে আরো একজনকে নোয়াখালীর একলাশপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ দুই আসামীকে আজ আদালতে নেয়া হতে পারে। এ ঘটনায় মোট ১০ জনকে আটক করা হয়েছে। এদিকে, নারী নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।
বাংলাটিভি/শহীদ



