
দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৪১ জন শনাক্ত এবং মারা গেছেন ২০ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮৫ জন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আরও বলা হয়,নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬০৫টি।
মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৭৪ হাজার ৫৯২ জন। মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৪৬০ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৩১৬ জন।
এতে বলা হয় শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় নমুনায় ১১ দশমিক ৪৩ শতাংশ,শনাক্ত বিবেচনায় সুস্থ হয়েছে ৭৬ দশমিক ৯৭ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪৬ শতাংশ। মৃত্যুবরণকারীদের মধ্যে ১৩ জন পুরুষ জন এবং ৭ জন নারী।
বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০-ঊর্ধ্ব ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, রাজশাহীতে ২ জন, রংপুরে ২ জন এবং ময়মনসিংহে একজন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১৯ জন এবং ১ জন বাড়িতে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৬৭ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৩ হাজার ৭৯৪ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৬৮ জন,কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ৭৭৪ জন, বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪১ হাজার ৩৫৩ জন।
বাংলাটিভি/শহীদ



