বিশ্ববাংলা
নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

নিউইয়র্কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ তিন জন মারা গেছেন। তারা সবাই ব্রুকলীনের বাসিন্দা। তাদের মৃত্যূতে পরিবার ও আত্মীয় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নিউইয়র্ক পুলিশ জানায়, গত মঙ্গলবার শহরের জন এফ কেনেডী বিমানবন্দর সংলগ্ন এলাকার একটি সড়কে, দ্রুতগামী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী একটি গাছের সাথে ধাক্কা লাগলে, গাড়িতে থাকা তিন বন্ধু ঘটনাস্থলেই মারা যান।
চালক প্রাণে বেঁচে গেলে, তাকে জ্যামাইকা হাসপাতালে ভর্তি করা হয়। তার নাম এডামা জিমি। আর নিহত তিন জনের মধ্যে বাংলাদেশির নাম মোহাম্মদ আলী, আর অপর দু’জনের নাম কিমানী ফোস্টার এবং ডিয়োর বার্কলে।



