আওয়ামী লীগরাজনীতি
ধর্ষণের ঘটনা প্রবাহ নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য হাস্যকর: তথ্যমন্ত্রী

নারী ধর্ষণের ঘটনা প্রবাহ নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যকে, হাস্যকর বলে উল্লেখ করেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে বাংলাদেশ বেতারের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি এপিএ ২০২০-২০২১ বিষয়ক কর্মশালায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
এসময় মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, বর্তমান সরকার কর্মক্ষেত্রে নারীদের ৩৩ শতাংশ কোটা সংরক্ষণ করেছে। তাই বিএনপির অযথা বিষেদগার, পাগলের প্রলাপ ছাড়া কিছু নয় বলেও জানান তথ্যমন্ত্রী।



