দেশবাংলা
মেহেরপুরে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

ধর্ষণ-নিপিড়ন মামলার সকল আসামি ও তাদের পৃষ্ঠপোষকদের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ সাজা ‘মৃত্যুদন্ড’ নিশ্চিত করার দাবিতে মেহেরপুরের গাংনী উপজেলা শহরে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ।
শনিবার দুপুরে গাংনী পৌর ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
অনুষ্ঠানে পৌর ছাত্রলীগ সভাপতি ইমরান হাবীবের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি তৌহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র আহম্মেদ আলী, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু ও উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেনসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বাস স্ট্যান্ডে সমাবেশের আগে ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আকতারুজ্জামান, মেহেরপুর প্রতিনিধি



