বিশ্ববাংলা
স্পেনে দূতাবাসের উদ্যোগে প্রবাসীদের কনস্যুলার সেবা

স্পেনে দূতাবাসের উদ্যোগে পর্যটন নগরী বার্সেলোনায় বসবাসরত প্রবাসীদেরকে কনস্যুলার সেবা দেয়া হচ্ছে।
জানা যায়, দেশটির রাজধানী মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল বার্সেলোনার বাজোস নামক এলাকার আবদা জোসেফ তারাদেলাস নামক স্থানে গত শনিবার থেকে কনস্যুলার সেবা দিচ্ছে।
অনলাইনে প্রবাসীদের অনুরোধের ভিত্তিতে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে এই সেবা দেয়া হচ্ছে। পাসপোর্ট ডেলিভারী, পাসপোর্ট নবায়ন, কাগজপত্র সত্যয়ন, পুলিশ ক্লিয়ারেন্স আবেদন সত্যয়ন সহ অন্যান্য সেবা দিচ্ছে দূতাবাসের প্রতিনিধি দল।
এবার আবদেনকারীর সংখ্যা বেশী হওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হচ্ছেনা। শুধুমাত্র যারা আগে থেকে নিয়েছিলেন, তারা এই সেবা পাচ্ছেন। দূতাবাসের পক্ষ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত এই সেবা দেয়া হবে।



