
পদ্মা সেতুতে ৩২তম স্প্যান বসানো হয়েছে। ফলে মূল সেতুর অবকাঠামোর দৈর্ঘ্য দাঁড়াল ৪ হাজার ৮০০ মিটার।
রোববার সকালে বহুমুখী সেতুটির ৪ ও ৫ নম্বর খুঁটির ওপর স্থাপন করা হয় ৩২তম স্প্যান। ৩১তম স্প্যান বসানোর ৪ মাস পর এ স্প্যানটি বসানো হলো। গত আগস্ট-সেপ্টেম্বর মাসে ৫টি স্প্যান খুঁটির ওপর বসানোর লক্ষ্য ছিল।
তবে মাওয়া প্রান্তের মূল পদ্মায় প্রচন্ড স্রোত থাকায় স্প্যান বসানো সম্ভব হয়নি। এখন পদ্মায় বন্যার পানি কমে, স্রোত স্বাভাবিক হওয়ায় পদ্মা সেতুর নির্মাণ কাজেও গতি ফিরছে।



